প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 30, 2026 ইং
কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৩ আহত ২৫

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনায় প্রায় ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটের দিকে টানেলের আনোয়ারা প্রান্তের গোলচত্বর (গোলত্ব) মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টানেল থেকে বের হয়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ছয়টি সিএনজিচালিত অটোরিকশা এবং দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন মাত্রায় আহত আরও প্রায় ২৫ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
দুর্ঘটনার পর স্থানীয় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত-আহতদের পরিচয়
জানা যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট